ইরান সীমান্তে তুরস্কের পূর্বাঞ্চলের লেক ভ্যান নদীতে নৌকাডুবির ঘটনায় ৬ জন অভিবাসীর প্রত্যাশীরা লাশ উদ্ধার করেছে দেশেটির পুলিশ। এদের মধ্যে ‘একাধিক বাংলাদেশি’ থাকতে পারেন বলে জানায় দেশটির সংবাদমাধ্যম সিএনএন তুর্ক।
গতকাল বুধবার তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সয়লু জানান, গত ২৭ জুন ঝড়ের কবলে পড়ে হারিয়ে যাওয়া নৌকাটিতে নিহতদের মধ্যে বাংলাদেশি, পাকিস্তান ও আফগানিস্তানের নাগরিক রয়েছেন।
পূর্ব প্রদেশে সংবাদ সম্মেলনে সয়লু সাংবাদিকদের বলেছেন, মানব পাচারের সঙ্গে জড়িত সন্দেহে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ইউরোপে যাওয়ার স্বপ্ন নিয়ে তুরস্কের এই এলাকা দিয়ে অভিবাসী প্রত্যাশীরা প্রায়ই জীবনের ঝুঁকি নিয়ে থাকেন। এই নৌকায় ৫৫ থেকে ৬০ জন ছিল বলে ধারণা করা হয়েছে। সবাইকে এখনো উদ্ধার করা যায়নি। উদ্ধার অভিযানে হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে।
আনন্দবাজার/এম.কে







