বলিউডের ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কণিকা কাপুর প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর তার সংস্পর্শে আসার পর স্বেচ্ছায় কোয়ারেন্টিনে গেছেন ভারতীয় তিন রাজনীতিবিদ।
তারা হলেন- রাজস্থানের সাবেক মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে ও তার পুত্রবিজেপি সংসদ সদস্যদুষ্মন্ত সিংহ এবং তৃণমূল এমপিডেরেক ও'ব্রায়েন।
জানা যায়,গত ১৫ মার্চ লন্ডন থেকে লখনৌতে আসেন গায়িকা কণিকা কাপুর। বিমানবন্দর কর্তৃপক্ষের কাছেও তিনি কোনো রকম পরীক্ষা-নিরীক্ষা করাতে অস্বীকার করেন এবং তার লন্ডন ভ্রমণের কথা লুকিয়ে রাখেন।
শুধু তাই না, ওই দিনই এক পাঁচ তারকা হোটেলে তার ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের নিয়ে পার্টিরও আয়োজন করেছিলেন তিনি। কণিকার বন্ধুবান্ধব ছাড়াও সেই পার্টিতে অংশগ্রহণ করেছিলেন রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং উচ্চপদস্থ আমলারা।
তবে কণিকা সংবাদমাধ্যমের রিপোর্টকে অস্বীকার করেছেন। তিনি বলেন, তিনি ওই পার্টি আয়োজন করেননি। কিন্তু লখনৌতে এক জমায়েতে তিনি ছিলেন, যেখানে অনেক বিখ্যাত ব্যক্তিত্বরা এসেছিলেন। সেখানে মন্ত্রী ও আমলারা ছিলেন।
কণিকা আরও বলেন, মুম্বাই বিমানবন্দরে তাকে স্ক্রিনিং করা হয়েছে কিন্তু তার শরীরে করোনা সংক্রমণের কোনো চিহ্ন ধরা পড়েনি। কণিকা ইনস্টাগ্রামে মেসেজ করে জানিয়েছেন, তিনি লখনৌতে কিং জর্জেস মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আইসোলেশনে গিয়েছেন। তার শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ার পর কণিকার বাবা-মাকেও আইসোলেশনে রাখা হয়েছে।
আনন্দবাজার/তা.তা








