বিভিন্ন দেশে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৪৫ বাংলাদেশির মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন আরও অনেকেই। তবে করোনায় সবচেয়ে বেশি বাংলাদেশি মারা গেছেন যুক্তরাষ্ট্রে। একন পর্যন্ত দেশটিতে ৩০ জন বাংলাদেশির মৃত্যু খবর পাওয়া গেছে।
এদিকে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র। সেখানে প্রতিনিয়ত বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। তাঁর সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও।
স্থানীয় বিভিন্ন গনমাধ্যমের খবর অনুযায়ী, সোমবার নিউইয়র্কে ৫ জন, নিউজার্সিতে একজন ও মিশিগানে একজন প্রবাসী বাংলাদেশির মৃত্যুর হয়েছে। এর আগে ২৯শে মার্চ নিউইয়র্কে আট বাংলাদেশির মৃত্যু হয়। দেশটিতে এখন পর্যন্ত তিন হাজার ১৪৮ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে দেড় লাখের বেশি মানুষ।
যুক্তরাজ্যে অন্তত সাত বাংলাদেশি করোনায় প্রাণ হারিয়েছে। সবচেয়ে বিপর্যস্ত ইতালিতে সোমবার এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। এনিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো তিনজনে। এছাড়া স্পেনের মাদ্রিদ, কাতার, লিবিয়া ও গাম্বিয়ায় সৌদি আরবে এক জন করে মারা গেছেন।
আনন্দবাজার/শহক








