ঢাকা | বুধবার ২২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
দৈনিক আনন্দবাজার — সমৃদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি
শীর্ষ সংবাদসর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনী‌তিঅর্থনীতিআন্তর্জাতিকখেলাবিনোদনঅনুসন্ধানচাকুরিপ্রযুক্তি

নেতৃত্ব

প্রধান সম্পাদক ও প্রকাশক

আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক

মোস্তফা মামুন

দৈনিক আনন্দবাজার

Dainik Anandabazar

সম্পাদকীয় কার্যালয়ইডিবি ট্রেড সেন্টার (৭ম তলা), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউকারওয়ান বাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ

  • সম্পাদকীয় · ০১৭২৬ ২৬১৮২৮
  • বিজ্ঞাপন · ০১৭৫৫ ৬৫১১৬৪

ই-মেইল

  • dainikanandabazar@gmail.com
  • ads@dainikanandabazar.com
  • job@dainikanandabazar.com
আমাদের সম্পর্কে|যোগাযোগ|ব্যবহারের শর্তাবলি|গোপনীয়তার নীতি|আমরা

© 2026 Dainik Anandabazar · সর্বস্বত্ব সংরক্ষিত

  1. হোম
  2. /
  3. অন্যান্য

সিলেটে ফের বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৫১ আশ্রয় কেন্দ্র

প্রকাশ:১৩ জুন, ২০২৪ সময় ৮:২৯ পিএম

বিস্তারিত

জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড সিলেটে ফের আগাম বন্যার সতর্কতা দিয়েছে। বন্যার শঙ্কায় ৫৫১টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জি ও সিলেটে ৫৪৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিপাত আরও বেশি হতে পারে, এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৩ জুন) সকাল থেকে ৬ ঘণ্টার ভারী বর্ষণে ফের জলাবদ্ধতার কবলে পড়েন সিলেট নগরের বিভিন্ন এলাকার বাসিন্দারা।

ভারী বর্ষণে নগরীর রাস্তাঘাট ডুবে যাচ্ছে, কোথাও কোথাও বাসা বাড়িতে পানি উঠে যায়। কোথাও রাস্তাঘাটে হাঁটু বা উরু সমান পানি মাড়িয়ে চলাচল করতে হয় বাসিন্দাদের। এদিন বেলা সাড়ে ১১টার দিকে নগরের ১২ নম্বর ওয়ার্ডের কুয়ারপাড়ে জলাবদ্ধতার পানিতে ভেসে গিয়ে আরাব (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আরাব ওই এলাকার বাসিন্দা সাবের আহমদের ছেলে। বিশেষ করে নগরের মেজরটিলা ইসলামপুর এলাকায় ভারী বর্ষণে রাস্তাঘাট ও দোকানপাট তলিয়ে গেছে। সাধারণ লোকজনকে উরু পানি মাড়িয়েও চলাচল করতে দেখা গেছে। অভিজাত এলাকা খ্যাত শাহজালাল উপশহরে ফের অসংখ্য বাসার নিচ তলায় পানি উঠেছে। বাসা-বাড়ির নিচে সেপটিক ট্যাংকে পানি উঠে খাবার পানির সংকট দেখা দিয়েছে।

নগরের মীরাবাজার, যতরপুর, আগপাড়া, সোনারপাড়া, শিবগঞ্জ, সোবহানীঘাট, তেররতন, মেন্দিবাগ, ছড়ারপাড়, মাছিমপুর, দরগামহল্লা, পায়রা, জালালাবাদ, চৌহাট্টা, মিরবক্সটুলা, তালতলা, জামতলা, মনিপুরী রাজবাড়ি, মিরের ময়দান, কেওয়াপাড়া, বাগবাড়িসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয় ভারী বর্ষণের কারণে। এর আগে গত শনিবার সন্ধ্যা থেকে থেমে থেমে বৃষ্টি হয়। এরপর রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত তিন ঘণ্টা ভারি বর্ষণ হয় সিলেটে। এই সময়ে ২২০ মিলিমিটার রেকর্ড বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয় নগরের বিভিন্ন এলাকায়। এতে অবর্ণনীয় দুর্ভোগে পড়েন বাসিন্দারা।

জানা গেছে, এবার উজানে ভারতের ঢল ও ভারি বর্ষণে সিলেটে নদ নদীর পানি আবারও বিপৎসীমা অতিক্রম করতে পারে। দেখা দিতে পারে অকাল বন্যা। ফলে জেলা প্রশাসন আগে থেকেই সতর্কতা জারি করেছে।

দুর্যোগ পরিস্থিতি মোকাবিলার জন্য সকল কর্মকর্তাগণকে প্রস্তুতি রাখার পাশাপাশি উপজেলা প্রশাসনসহ জেলা পর্যায়ের কর্মকর্তাগণকে সতর্ক অবস্থায় থাকার অনুরোধ জানিয়েছেন জেলা প্রশাসক শেখ রাসেল হাসান।

এছাড়াও, গত ২৯ মে আগাম বন্যার আগে দুদিন মোট বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৮০০ মিলিমিটার। এবার ২৪ ঘণ্টায় ভারী বর্ষণে ভারতের চেরাপুঞ্জি ও বাংলাদেশের সিলেটে ৫৩৯ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। ভারতের আবহাওয়া অধিদপ্তরের (আইএমডি) ওয়েব সাইট থেকে পাওয়া তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৯টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত) ৩৪৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়া আবহাওয়া অধিদপ্তর সিলেটের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত) মাত্র ৪ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়। কিন্তু সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ভারী বর্ষণ হয়। এতে ১০৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এরপর সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত আরও ৯২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে সিলেট আবহাওয়া অফিস।

প্রসঙ্গত পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, সুরমা নদীর কানাইঘাট ও সিলেট পয়েন্টে বুধবার সন্ধ্যায় ১১.৬০ মিটার ও ৯.৫৮ মিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হলেও বৃহস্পতিবার দুপুর ৩টায় ১২.৫৬ মিটার ও ১০.৩০ মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর লুবা নদীর লুবা ছড়া, সারি নদীর সারিঘাট ও ডাউকি নদীর জাফলং পয়েন্ট দিয়ে বুধবার সন্ধ্যায় ১১.৯০, ১০.২০ ও ৯.২৯ মিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হলেও বৃহস্পতিবার দুপুরে ১২.৯২, ১১.৩৬ ও ১০.১১ মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

ট্যাগ

  • বন্যা
  • সিলেট

এ বিভাগের আরো খবর

সব খবর
—

Get 50 Free Chips at Casino

৪ ফেব্রুয়ারি, ২০২৬

খালেদা জিয়ার স্মরণে ঢাবি ছাত্রদলের শোকবই উন্মুক্ত

৪ জানুয়ারি, ২০২৬

দুই উপদেষ্টার সাথে ভারত ফেরত হাইকমিশনারের বৈঠক

৩০ ডিসেম্বর, ২০২৫

আবারও নির্বাচনী মাঠে ফিরলেন মাসুদুজ্জামান

১৯ ডিসেম্বর, ২০২৫

১৩ বছর পর ইলিয়াস আলী গুমের রহস্য উন্মোচন

১৭ ডিসেম্বর, ২০২৫

ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোকে কাদা ছোড়াছুড়ি বন্ধ করার আহ্বান নাহিদের

১৪ ডিসেম্বর, ২০২৫

ওসমান হাদির ছবি আঁকা হেলমেটে আশিক চৌধুরীর জাম্প

১৪ ডিসেম্বর, ২০২৫

বিএনপি থেকে জামায়াতে গেলেন বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান

১৩ ডিসেম্বর, ২০২৫

অ্যাডমিনে «সর্বশেষে দেখান» চালু থাকা খবর এখানে দেখায়। এখন কোনোটিই নেই।

  • —

    Get 50 Free Chips at Casino

  • খালেদা জিয়ার স্মরণে ঢাবি ছাত্রদলের শোকবই উন্মুক্ত

  • দুই উপদেষ্টার সাথে ভারত ফেরত হাইকমিশনারের বৈঠক

  • আবারও নির্বাচনী মাঠে ফিরলেন মাসুদুজ্জামান

  • ১৩ বছর পর ইলিয়াস আলী গুমের রহস্য উন্মোচন

  • ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোকে কাদা ছোড়াছুড়ি বন্ধ করার আহ্বান নাহিদের

  • ওসমান হাদির ছবি আঁকা হেলমেটে আশিক চৌধুরীর জাম্প

  • বিএনপি থেকে জামায়াতে গেলেন বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান

  • শিক্ষা ক্যাডারের ২৭০৬ জন কর্মকর্তা পেলেন পদোন্নতি

  • ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

  • জয়পুরহাটে হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কৃষকদলের মানববন্ধন

  • জয়পুরহাটে বিএনপি নেতার ব্যক্তিগত উদ্যোগে- ৫শ' দরিদ্র শীতার্তের মাঝে কম্বল বিতরণ

  • জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় জায়ামাত নেতার মৃত্যু

  • সচিবালয়ে আগুনের ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আগেই ছিলাম ভালো!

  • জয়পুরহাটে গার্লস ক্যাডেট কলেজের ৫দিনব্যাপী আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু

  • মীরসরাই জাতীয়তাবাদী ফোরামের আহ্বায়ক কমিটির প্রথম সভা

  • খোকার লাশ

  • পশ্চিম মামুদপুর আবাসিক সোসাইটির কার্যকরী কমিটি গঠন

  • দরিয়া-ই-নূর’ কোথায় জানে না আহসান মঞ্জিল জাদুঘর কর্তৃপক্ষ

  • এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের ব্র্যান্ডিং ও পিআর প্রধান হলেন সালাহউদ্দিন মামুন

  • সংবাদপত্রের ওপর আক্রমণ সহ্য করা হবে না: প্রধান উপদেষ্টার প্রেস উইং

  • হিজবুল্লাহর বৃষ্টির মতো রকেট হামলা : দিশেহারা ইসরাইল

  • জাতিসংঘ মহাসচিবকে ইসরাইলে প্রবেশে নিষেধাজ্ঞা