ঢালিউডের নতুন হলেন তাসকিন ও আঁচল। সম্প্রতি তারা চুক্তিবদ্ধ হয়েছেন তিনি অনলাইনের জন্য নির্মিত ‘কর্পোরেট’ নামের একটি সিনেমায়। ছবিটি প্রযোজনা করবে বেঙ্গল মাল্টিমিডিয়া।
জানা গেছে, গত রবিবার (২৫ অক্টোবর) আরটিভির অফিসের কনফারেন্স রুমে আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমানের সাথে সিনেমাটির ডিরেক্টর ফরিদুল হাসান এবং নায়িকা আঁচল আঁখির সাথে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হয়।
ছবিটি চিত্রনাট্য করেছেন ফেরারি ফরহাদে। আর ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তাসকিন রহমান ও আঁচল। খুব দ্রুতই ওয়েব ফিল্মটির শুটিং শুরু হবে।
এই ব্যাপারে আঁচল জানান, ভালো একটি গল্পে কাজ শুরু করতে যাচ্ছি। চরিত্রটাও খুব সুন্দর এখানে। তাসকিনের সাথে এটা আমার প্রথম কাজ। আশা করছি খুব ভালো অভিজ্ঞতা হবে। সেইসাথে ছবিটি দর্শকের মন জয় করবে বলেও আমি আশাবাদী।
চুক্তি স্বাক্ষর ওই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন আরটিভির অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রকিব, উপ-বার্তা প্রধান মামুনুর রহমান খান, প্রশাসন বিভাগের উপ-প্রধান মোহাম্মদ মাসুদুল আমিন।
আনন্দবাজার/এইচ এস কে








