সাংবাদিক জামাল খাশুগজি হত্যায় অভিযুক্ত ২০ সৌদি কর্মকর্তার বিচার তাদের অনুপস্থিতিতেই শুরু করে দিয়েছে তুরস্ক।
২০১৮ সালে তুরস্কে ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে খুন করা হয়েছিল সৌদি সাংবাদিক জামাল খাশুগজিকে।
ইস্তাম্বুলের কৌসুঁলিরা খাশুগজিকে পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের দুই সাবেক সহযোগী এবং সাথে আরও ১৮ জনকে অভিযুক্ত করেছে।
ইস্তাম্বুলের আদালতেই শুক্রবার (৩ জুলাই) শুরু হয়েছে তাদের বিচার।খাশুগজি হত্যাকাণ্ড নিয়ে গোটাবিশ্বে তোলপাড়ের পর তুরস্কে এর বিচার শুরু হল।
তুর্কি কৌসুলিঁরা খাশুগজি হত্যা অভিযান পরিচালনা করার অভিযোগ এনেছেন সৌদি আরবের সাবেক উপপ্রধান গোয়েন্দা কর্মকর্তা আহমেদ আল আসিরি এবং রয়াল কোর্টের মিডিয়া উপদেষ্টা সৌদ আল কাহতানির বিরুদ্ধে।
খাশুগজির শ্বাসরোধ করার অভিযোগ আনা হয়েছে অন্য ১৮ সৌদি কর্মকর্তার বিরুদ্ধে। খাশুগজির দেহাবশেষ খুঁজে পাওয়া যায়নি। তুরস্কের কর্মকর্তাদের মতে, খাশুগজির মৃতদেহ টুকরা টুকরা করে কনস্যুলেট ভবন থেকে অন্য কোথাও সরিয়ে নেওয়া হয়েছিল।
২০ জনের বিচারের মধ্য দিয়ে মৃতদেহ কোথায় সে সম্পর্কে নতুন তথ্যপ্রমাণ বেরিয়ে আসতে পারে বলে আশা প্রকাশ করেছেন খাশুগজির বাগদত্তা হাতিস চেঙ্গিস।
আনন্দবাজার/তা.তা








