পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই ব্যাংক ১ হাজার ৬০০ কোটি টাকার বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংক দুইটি হলো- পূবালী ব্যাংক এবং প্রিমিয়ার ব্যাংক। এর মধ্যে পূবালী ব্যাংক ১ হাজার কোটি টাকার এবং প্রিমিয়ার ব্যাংক ৬০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে।
গতকাল বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ‘উভয় ব্যাংক নিয়ন্ত্রক সংস্থার বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে এই বন্ড ইস্যু করবে।’ পূবালী ব্যাংক ঝুঁকিভিত্তিক মূলধন পর্যাপ্ততার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশিকা অনুসারে এক হাজার কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যু করবে।
অপরদিকে, প্রিমিয়ার ব্যাংক সাত বছর মেয়াদী নন-কনভার্টেবল, আনসিকিউরড, ফুল্লি রিডেম্বল, ফ্লোটিং রেট সাব-অর্ডিনেটেড ৬০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে। ব্যাংকটি প্রাইভেট প্লেসমেন্টের এই বন্ড ইস্যু করবে।








