শীতের সময় এলেই সাইনাসের সমস্যা ব্যাপক ভাবে বৃদ্ধি পায়। এটি মূলত নাকের এক ধরনের ইনফেকশন। এটি অ্যালার্জি বা ব্যাকটেরিয়াল সংক্রমণ অথবা সর্দির কারণে হতে পারে। সাইনাসের কারণে মানুষের শরীরে মিউকাস বাড়তে থাকে।
যার ফলে প্রচণ্ড মাথাব্যথা হতে পান। এমনকি অনেক সময় শ্বাস নিতেও অসুবিধা হয়। এই সময়ে সাইনাস থেকে দূরে থাকার কিছু উপায় চলুন জেনে নেওয়া যাক-
সাইনাস থেকে মুক্তি পেতে হলে বেশি করে পানি পান করতে হবে। শরীরে পানির অভাবে সাইনাসের সমস্যা বেশি বৃদ্ধি পায়। আপনার সাইনাসের সমস্যা থাকলে সব সময় নিজেকে আর্দ্র রাখার চেষ্টা করুন। প্রচুর পানি পান করুন, চেষ্টা করুন চিনি ছাড়া চা খাওয়ার।
এতে শরীরে জমে থাকা মিউকাস খুব সহজেই বের হয়ে যাবে। আর সব সময় ভিটামিন এ জাতীয় খাবার খান। আইসক্রিম, পনির এবং দই জাতীয় জিনিস না খাওয়াই ভালো।
গোলমরিচ সাইনাস দূর করার করতে ব্যাপক কার্যকরী ভূমিকা পালন করে। এর অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে যা সর্দি দূর করতে সহযোগিতা করে। আপেল সাইডার ভিনেগার এবং লেবুর রসও সাইনাস দূর করতে ভালো কাজ করে।
সাইনাস দূর করতে ব্যাপক সহায়তা করে গরম ভাপ। একটি পাত্রে পানি নিয়ে তাতে ৩ ফোঁটা রোজমেরি তেল,৩ ফোঁটা পিপারমিন্ট তেল, ২ ফোঁটা ইউক্যালিপটাস তেল দিয়ে হালকা তোয়ালে দিয়ে মুখ ঢেকে ভাপ নিন। এটি নাক খুলতে সাহায্য করে। অনেকটা আরাম পাবেন।
চা পছন্দ করলে হলুদ ও আদা চা খেতে পারেন। হলুদে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি গুণ রয়েছে। হলুদ এবং আদা চা মিউকাস কমাতে অনেক কাজ করে।এছাড়াও এক চা চামচ মধুর সাথে মেশানো আদার রস দিনে ২-৩ বার খাওয়া যেতে পারে।
আপেল সাইডার ভিনেগার সাইনাসে প্রাকৃতিক প্রতিকার হিসাবেও কাজ করে। এককাপ গরম পানিতে ৩ টেবিল চামচ আপেল ভিনেগার দিয়ে খেলে সাইনাসের ব্যথা কমে যায়। লেবু ও মধুও দিয়েও খাওয়া যেতে পারে। এই সময়ে গরম স্যুপ খেতে পারেন।
আনন্দবাজার/এইচ এস কে








