করোনার এই দুর্যোগের সময় লাইট, ক্যামেরা, অ্যাকশন-সবই বন্ধ আছে। যার কারণে বেকার হয়ে বসে আছেন শোবিজের মানুষরা। নতুন নাটক প্রচারের সংকট দেখা দিয়েছে চ্যানেলগুলোতে। এমন অবস্থায় শোবিজ ইন্ডাষ্ট্র আর্থিকভাবে বেশ ক্ষতরি মুখে পড়ছে। তাই এই অর্থনৈতি ক্ষতি কাটিয়ে উঠতে টেলিভিশনের চারটি সংগঠন ভাবছে বিশেষ ব্যবস্থায় নাটক নির্মাণ করার।
টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ডিরেক্টরস গিল্ড, নাট্যকার সংঘ এবং অভিনয় শিল্পী সংঘ এই ৪টি সংগঠনগুলো মিলে ২০০ নাটক নির্মাণের পরিকল্পণা হাতে নিয়েছে। তবে এগুলো নিমির্ত হবে বিশেষ ব্যবস্থায়।
করোনার এই সময়ে ফান্ড তৈরির জন্য অন্য সংগঠনের কাছে এমন প্রস্তাব রেখেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম। অন্যরাও একমত প্রকাশ করেছে এই প্রস্তাবে। টিভি চ্যানেল, প্রযোজক, পরিচালক, শিল্পী ও কলাকুশলীরা প্রায় প্রত্যেকেরই কিছু টাকা পাওনা আছে। সংগঠনগুলো মনে করে, আগামী মাসের মধ্যে এগুলো তুলে দিলে অস্বচ্ছল শিল্পীদের কাজে লাগবে।
আনন্দবাজার/এস.কে








