করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশে চলছে লকডাউন। এই পরিস্থিতিতে সবাইকে ঘরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। এ সময়ে যারা একা থাকছেন তাদের জন্য বেশ কঠিন হয়ে পড়েছে দিন কাটানো। এই পরিস্থিতিতে একা থাকায় মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। তবে চলুন জেনে নেই কি কি বিষয় অনুসরণ করলে মানসিক চাপ কিছুটা হলেও কমবে।
রুটিন মেনে চলা : একা থাকলে কোন সময়ে কি করবেন তার কোনো হিসাব থাকে না। সেজন্য একটি রুটিন করে এই অবস্থা থেকে বেরিয়ে আসুন। বাড়িতে বসে অফিসে কাজ করতে হলে কাজ আর নিজের বিনোদনের জন্য আলাদা সময় ঠিক করবেন।
শখের কাজ করুন : লকডাউনের এই সময়টাতে করতে পারেন আপনার শখের কাজ। এমন কিছু শিখুন যা আপনি এক সময় শিখতে চেয়েছিলেন তবে সময়ের অভাবে পারেননি। সেটা হতে পারে ছবি আকা অথবা বাদ্যযন্ত্র শেখা।
সংযোগ রাখুন : যখনই কারও সঙ্গে কথা বলতে ইচ্ছে হবে তখন প্রিয়জনদের কল করতে দ্বিধা করবেন না। দীর্ঘ সময় একা থাকলে একাকীত্ব মনে চেপে বসতে পারে। সেজন্য বন্ধুবান্ধব এবং কাছের মানুষদের সঙ্গে যোগাযোগ রাখুন।
ব্যায়াম : শরীর ও মন সুস্থ রাখার জন্য ব্যায়ামের ভূমিকা গুরুত্বপূর্ণ। সেজন্য নিয়মিত ব্যায়াম করুন।
পরিষ্কার থাকা : করোনার সংক্রমণ প্রতিরোধে পরিষ্কার থাকার বিকল্প নেই। শুধু নিজে নয়, ঘরবাড়িও পরিষ্কার রাখুন।
মেডিটেশন করুন : খুব বেশি অস্থিরতা বোধ করলে মন শান্ত রাখতে মেডিটেশন করুন। অনলাইনে অনেক ধরনের মেডিটেশন কোর্স করানো হয়, সেগুলো অনুসরণ করতে পারেন।
আনন্দবাজার/ টি এস পি








