ঢাকা | বুধবার ২২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
দৈনিক আনন্দবাজার — সমৃদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি
শীর্ষ সংবাদসর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনী‌তিঅর্থনীতিআন্তর্জাতিকখেলাবিনোদনঅনুসন্ধানচাকুরিপ্রযুক্তি

নেতৃত্ব

প্রধান সম্পাদক ও প্রকাশক

আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক

মোস্তফা মামুন

দৈনিক আনন্দবাজার

Dainik Anandabazar

সম্পাদকীয় কার্যালয়ইডিবি ট্রেড সেন্টার (৭ম তলা), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউকারওয়ান বাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ

  • সম্পাদকীয় · ০১৭২৬ ২৬১৮২৮
  • বিজ্ঞাপন · ০১৭৫৫ ৬৫১১৬৪

ই-মেইল

  • dainikanandabazar@gmail.com
  • ads@dainikanandabazar.com
  • job@dainikanandabazar.com
আমাদের সম্পর্কে|যোগাযোগ|ব্যবহারের শর্তাবলি|গোপনীয়তার নীতি|আমরা

© 2026 Dainik Anandabazar · সর্বস্বত্ব সংরক্ষিত

  1. হোম
  2. /
  3. অন্যান্য

আইনের মারপ্যাঁচে দেশে মুক্তি পাচ্ছে না ‘পাঠান’

প্রকাশ:২৪ জানুয়ারি, ২০২৩ সময় ৬:৪৮ পিএম

বিস্তারিত

বিশ্বের শতাধিক দেশে সাড়ে ৭ হাজারের বেশি প্রেক্ষাগৃহে বুধবার (২৫ জানুয়ারি) একযোগে মুক্তি পাচ্ছে বলিউড কিং শাহরুখ খানের ‘পাঠান’। সে তালিকায় কয়েকদিন ধরে বাংলাদেশেকেও যুক্ত করার চেষ্টা হচ্ছিলো। তবে, উদ্যোগটি আশার আলো জ্বালিয়েও মুক্তি পাচ্ছে না।

বাংলাদেশেও একই সময়ে সাফটা চুক্তির আওতায় এই ছবি মুক্তি দেওয়া যাবে কি না এমন বিষয় নিয়ে আজ (মঙ্গলবার) জরুরি বৈঠক হয় তথ্য মন্ত্রণালয়ে। যেখানে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের শীর্ষ কর্তাসহ চলচ্চিত্রকার কাজী হায়াৎ, হলমালিক ওনার্স অ্যাসোসিয়েশনের অ্যাডভাইজার সুদীপ্ত কুমার দাস প্রমুখ। বৈঠক শেষে এটুকু নিশ্চিত হয় যে কাল তো (২৫ জানুয়ারি) নয়ই, খুব দ্রুত সময়ে ‘পাঠান’ বাংলাদেশে মুক্তি পাচ্ছে না। আইনি জটিলতাকেই কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

বৈঠক খুব ফলপ্রসূ হয়েছে জানেয়ে ‘পাঠান’ আমদানির আবেদনকর্তা পরিচালক অনন্য মামুন জানান, আইনি জটিলতার কারণে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেননি সংশ্লিষ্টরা। কারণ, বিদেশি ছবি আমদানি নীতিমালায় দুই ধরণের আইন রয়েছে। একটিতে বলা আছে উপমহাদেশের কোনও ছবি আমদানি করা যাবে না। আরেকটিতে রয়েছে দেশের ছবি বিনিময় করে বিদেশি ছবি আমদানি করা যাবে। মূলত এই বিষয়টি সুরাহার প্রক্রিয়া চলছে।

তথ্য মন্ত্রণালয় দ্রুত এই বিষয়টির ব্যাখ্যা চেয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠাবে। কারণ, সিনেমা আমদানি ও রফতানি আইন তৈরি করেছে মূলত বাণিজ্য মন্ত্রণালয়। মঙ্গলবারের বৈঠক প্রসঙ্গে হল মালিক ওনার্স অ্যাসোসিয়েশনের অ্যাডভাইজার সুদীপ্ত কুমার দাস বলেন, ‘মন্ত্রণালয়ের আমদানি-রপ্তানি সংক্রান্ত কমিটির সদস্য এবং হল মালিকরা কয়েকজন বসেছিলাম। দুই পক্ষের যুক্তির বিষয়ে ‘পাঠান’ আনার পক্ষে আমরা বলেছি। বিপরীতে না আনা পক্ষেও যুক্তি দেওয়া হয়েছে। তবে কোনও সিদ্ধান্ত হয়নি। যেহেতু এটা আমদানি-রফতানির বিষয়, তাই বাণিজ্য মন্ত্রণালয়েরও বিষয় আছে। তাই এ বিষয়ে সিদ্ধান্তের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। দেখা যাক কী সিদ্ধান্ত আসে।’

প্রসঙ্গত, পরিচালক সিদ্ধার্থ আনন্দ ‘পাঠান’ নির্মাণ করেছেন। এতে একজন ‘র’ এজেন্টের ভূমিকায় অভিনয় করেছেন শাহরুখ খান। ভিলেন হিসেবে আছেন জন আব্রাহাম। আর নায়িকা দীপিকা পাড়ুকোন। বিশেষ চমক হয়ে দেখা দেবেন সালমান খানও। ছবিটির বাজেট প্রায় ২৫০ কোটি রুপি।

আনন্দবাজার/কআ

ট্যাগ

  • পাঠান
  • বলিউড
  • শাহরুখ খান

এ বিভাগের আরো খবর

সব খবর
—

Get 50 Free Chips at Casino

৪ ফেব্রুয়ারি, ২০২৬

খালেদা জিয়ার স্মরণে ঢাবি ছাত্রদলের শোকবই উন্মুক্ত

৪ জানুয়ারি, ২০২৬

দুই উপদেষ্টার সাথে ভারত ফেরত হাইকমিশনারের বৈঠক

৩০ ডিসেম্বর, ২০২৫

আবারও নির্বাচনী মাঠে ফিরলেন মাসুদুজ্জামান

১৯ ডিসেম্বর, ২০২৫

১৩ বছর পর ইলিয়াস আলী গুমের রহস্য উন্মোচন

১৭ ডিসেম্বর, ২০২৫

ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোকে কাদা ছোড়াছুড়ি বন্ধ করার আহ্বান নাহিদের

১৪ ডিসেম্বর, ২০২৫

ওসমান হাদির ছবি আঁকা হেলমেটে আশিক চৌধুরীর জাম্প

১৪ ডিসেম্বর, ২০২৫

বিএনপি থেকে জামায়াতে গেলেন বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান

১৩ ডিসেম্বর, ২০২৫

কোনো খবর পাওয়া যায়নি।

  • —

    Get 50 Free Chips at Casino

  • খালেদা জিয়ার স্মরণে ঢাবি ছাত্রদলের শোকবই উন্মুক্ত

  • দুই উপদেষ্টার সাথে ভারত ফেরত হাইকমিশনারের বৈঠক

  • আবারও নির্বাচনী মাঠে ফিরলেন মাসুদুজ্জামান

  • ১৩ বছর পর ইলিয়াস আলী গুমের রহস্য উন্মোচন

  • ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোকে কাদা ছোড়াছুড়ি বন্ধ করার আহ্বান নাহিদের

  • ওসমান হাদির ছবি আঁকা হেলমেটে আশিক চৌধুরীর জাম্প

  • বিএনপি থেকে জামায়াতে গেলেন বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান

  • শিক্ষা ক্যাডারের ২৭০৬ জন কর্মকর্তা পেলেন পদোন্নতি

  • ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

  • জয়পুরহাটে হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কৃষকদলের মানববন্ধন

  • জয়পুরহাটে বিএনপি নেতার ব্যক্তিগত উদ্যোগে- ৫শ' দরিদ্র শীতার্তের মাঝে কম্বল বিতরণ

  • জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় জায়ামাত নেতার মৃত্যু

  • সচিবালয়ে আগুনের ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আগেই ছিলাম ভালো!

  • জয়পুরহাটে গার্লস ক্যাডেট কলেজের ৫দিনব্যাপী আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু

  • মীরসরাই জাতীয়তাবাদী ফোরামের আহ্বায়ক কমিটির প্রথম সভা

  • খোকার লাশ

  • পশ্চিম মামুদপুর আবাসিক সোসাইটির কার্যকরী কমিটি গঠন

  • দরিয়া-ই-নূর’ কোথায় জানে না আহসান মঞ্জিল জাদুঘর কর্তৃপক্ষ

  • এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের ব্র্যান্ডিং ও পিআর প্রধান হলেন সালাহউদ্দিন মামুন

  • সংবাদপত্রের ওপর আক্রমণ সহ্য করা হবে না: প্রধান উপদেষ্টার প্রেস উইং

  • হিজবুল্লাহর বৃষ্টির মতো রকেট হামলা : দিশেহারা ইসরাইল

  • জাতিসংঘ মহাসচিবকে ইসরাইলে প্রবেশে নিষেধাজ্ঞা