করোনাভাইরাসকে ঘিরে একের পর এক ভুয়া ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যা সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। এবার ভুয়া খবরের শেয়ার বন্ধে তৎপর হলো টুইটার। এবার ভুয়া খবরের ছড়িয়ে পড়া রুখতে নতুন ফিচার নিয়ে এলো টুইটার।
জানা যায়, কোনও টুইট রিটুইট বা শেয়ার করার আগে ইউজারদের এখন একটি নতুন পর্যায় অতিক্রম করতে হবে। কোনও টুইট রিটুইট বা শেয়ার করার আগে ইউজারের কাছে জানতে চাওয়া হবে যে, ওই পোস্ট তিনি খুলে বা পড়ে দেখেছেন কিনা। এর উত্তর দেওয়ার পরই ওই পোস্ট রিটুইট করতে পারবেন ইউজার।
জানা গেছে, এই পদ্ধতির মাধ্যমে ইউজারের মাধ্যেই কোনও পোস্টের তথ্যগত সত্যতা প্রাথমিক ভাবে যাচাই করে নিতে চাইছে টুইটার। আপাতত শুধু অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যই এই বিশেষ ফিচার পরীক্ষামূলক ভাবে চালু করা হয়েছে।
এর আগে, চলতি বছরের শুরু দিকে করোনা সম্পর্কে সঠিক তথ্যের প্রচার এবং ভুল তথ্য শেয়ার রোধ করতে উদ্যোগ নেয় ফেসবুক। ফেসবুকে করোনাভাইরাস সম্পর্কিত ভুল তথ্য প্রকাশের জন্য ফ্যাক্ট-চেকারদের লেখা নিবন্ধগুলোতে 'গেট দ্য ফ্যাক্টস' নামে একটি ফিচার চালু রয়েছে।
ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ বলেন, মানুষকে সচেতন করার জন্য স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত প্রায় ২০০ কোটি ব্যবহারকারি করোনা ভাইরাস সংক্রান্ত তথ্য দিচ্ছেন ফেসবুক ও ইন্সটাগ্রামে। একই ভাবে প্রায় ৩৫ কোটি ব্যবহারকরি করোনা সম্পর্কে জানতে ক্লিক করছেন ফেসবুকে। তাই ফেসবুক ও ইন্সটাগ্রামের মাধ্যমে ভুল তথ্য প্রচার কমানোর জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।
আনন্দবাজার/টি এস পি








