সপ্তাহের তৃতীয় কার্যদিবস আজ ২৩ নভেম্বর (মঙ্গলবার) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ২৫ কোম্পানির মোট লেনদেন হয়েছে ৪৮ কোটি ৫৬ লাখ ৫৩ হাজার টাকা।
ব্লক মার্কেটে লেনদেনের প্রথম স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। কোম্পানিটির মোট ১৯ কোটি ৫৭ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লক মার্কেটে লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেড। কোম্পানিটির মোট ৯ কোটি ২৭ লাখ ১৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লকে লেনদেনে তৃতীয় স্থানে থাকা কোম্পানি দ্যা পেনিনসুলা চিটাগং লিমিটেড। কোম্পানিটির মোট লেনদেন হয়েছে ৪ কোটি ৮ লাখ ১৯ হাজার টাকা।
ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্যান্য কোম্পানিগুলো হল-এসিআই, আমান ফীড, বারাকা পাওয়ার, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, ব্র্যাক ব্যাংক, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ইস্টার্ন ব্যাংক, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, ফরচুন সুজ, জিবিবি পাওয়ার, হামিদ ফেব্রিক্স, কাট্টালি টেক্সটাইল, ম্যাকসন্স স্পিনিং, নিউ লাইন ক্লোথিংস, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, ওয়ান ব্যাংক, প্রাইম ব্যাংক, প্রভাতী ইন্স্যুরেন্স, সাইফ পাওয়ারটেক, সিঙ্গার বাংলাদেশ ও সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেড। সুত্র:ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)
আনন্দবাজার/এজে







