পাইকগাছায় ভূমিহিন কৃষক নিল সরদার অন্যের ক্ষেতে লাগানো চিচিংগা দশ ফুট লম্বা হওয়ায় এলাকায় সাড়া পড়েছে। ভারতের উন্নত জাতের দশ ফুট লম্বা চিচিংগা বা কুশি দেখতে অনেকে ক্ষেতে যাচ্ছে। ইতোমধ্যে নিল সরদারের চিচিংগা ক্ষেত পরিদর্শন করেছেন উপজেলা কৃষি অফিসার।
নিল সরদার তার নিজের কোন জমি নেই,ঘর বাধার জায়গা নেই। পাইকগাছার সরল গ্রামের সুরজ্ঞন চক্রবর্তি তার বাড়িতে তাকে থাকার ব্যাবস্থা করে দিয়েছে। তার স্ত্রী রুখুমালা, দুই জনের সংসার, এক মেয়ে ছিলো মারা গেছে। অন্যের জমিতে বা বাড়ি কাজ করে তারা সংসার চালায়। মালিক সুরজ্ঞনের তিন শতক জমিতে চিচিংগা বা কুশি ক্ষেত তৈরি করেছে নিল সরদার।
কৃষক নিল ও তার স্ত্রী রুখুমালা জানান, ভারতের অন্ধ প্রদেশ থেকে এ কুশির বীজ সংগ্রহ করে এনেছে। কুড়িটি বীজ এনেছিলো,সে নিজে লাগিছে এবং পাশের কৃষকদের বীজ দিয়েছে লাগানোর জন্য। বৈশাখে বীজ রোপন করেছে। ক্ষেতে কুশি ধরেছে, ছোট সাদা ফুলে ভরে গেছে ক্ষেত। জাল দিয়ে মাচা করে দিয়েছে। বড় কুশিটা প্রায় দশ ফুট লম্বা হয়েছে, আরও বড় হবে বলে ধারণা করছে। আরও তিনটা কুশি দুই তিন ফুট লম্বা হয়েছে। আম্ফান ঘুর্ণিঝড়ে ও কয়েক দিনের টানা বৃস্টিতে ক্ষেতের কিছুটা ক্ষতি হয়েছে। সে সময় প্রায় সাত ফুট লম্বা একটি কুশি নষ্ট হয়ে গেছে। নিজের জমি নেই ,অন্যের জমিতে আবাদ করে উন্নত জাতের কুশি উৎপাদন করায় কৃষক নিল সরদারের প্রতি সকলে খুশি।
আনন্দবাজার/এফআইবি








