রবিবার (২২ মার্চ) থেকে টানা ১০ দিন বুড়িমারী স্থলবন্দর দিয়ে ব্যবসায়ীদের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ করা হচ্ছে। মোদি সরকার ঘোষিত জনতা কারফিউ’র কারণে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে রবিবার সহ ৯ দিন এই স্থলবন্দর বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গেছে, প্রথমে বুড়িমারীর ওপারে ভারতীয় চ্যাংড়াবান্দা স্থলবন্দর ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রবিবার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেয়।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষিত ‘জনতা কারফিউ’র সমর্থনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ২৩ মার্চ সোমবার থেকে ৩১ মার্চ মঙ্গলবার পর্যন্ত বুড়িমারী চ্যাংড়াবান্দা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধের ঘোষণা দেওয়া হয়। তবে এ সময় ভারতীয় পাসপোর্টধারী যাত্রীরা তাদের দেশে ফিরতে পারবেন।
আনন্দবাজার/তা.তা







