ঢাকাই সিনেমার তরুণদের প্রিয় অভিনেতা সিয়াম আহমেদ এবার জুটি বাধছেন জনপ্রিয় নায়িকা পরীমণির সঙ্গে। আবু রায়হায় জুয়েলের পরিচালনায় ‘অ্যাডভেঞ্জার অব সুন্দরবন’ সিনেমায় একসাথে অভিনয় করতে যাচ্ছেন তারা। চলতি বছরের মার্চের মাঝামাঝি সুন্দরবনের বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং শুরু হবে।
সরকারি অনুদান প্রাপ্ত এই সিনেমায় অভিনয়ের কথা স্বীকার করে সিয়াম আহমেদ গণমাধ্যমকে জানান, ‘সম্প্রতি আমার সঙ্গে এই সিনেমা নিয়ে কথা হয়েছে। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে ছবিটিতে কাজ করার ইচ্ছা আছে আমার।
জানা যায়, নন্দিত সাহিত্যিক মুহম্মদ জাফর ইকবালের উপন্যাস ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে ছবিটির চিত্রনাট্য করা হয়েছে।
এছাড়া পরীমণির সঙ্গে এর আগেও অভিনয় করেছেন সিয়াম। ‘বিশ্বসুন্দরী’ শিরোনামের একটি সিনেমায় জুটি বেঁধেছেন সিয়াম-পরী। চলতি বছরেই মুক্তি পাবে সিনেমাটি।
আনন্দবাজার/শাহী








