ভুল তথ্য, ভুয়া খবর পরিবেশন করছে এমন কিছু ওয়েব সাইটগুলোকে বিশাল অঙ্কের টাকা দিয়েছে গুগল, অ্যামাজনের মতো প্রতিষ্ঠান। এ সব ভুয়া খবর ছড়িয়েই কিছু সাইট বছর শেষে মোট আড়াই কোটি ডলার পেয়ে যেতে পারে বলে ডি ডাব্লিউ এর একটি প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
সাম্প্রতিক গ্লোবাল ডিজইনফর্মেশন ইনডেক্স (জিডিআই)-এর এক সমীক্ষার মাধ্যমে জানা যায়, করোনাভাইরাস সম্পর্কে যেসব ওয়েবসাইট ভুল তথ্য এবং ভুয়া খবর পরিবেশন করছে, তাদের বিজ্ঞাপনের শতকরা ৯৫ ভাগই যাচ্ছে গুগল, অ্যামাজন। যা দিয়ে পরিবেশিত তথ্যের সঠিকতা যাচাই করে সংশ্লিষ্ট নিউজ আউটলেটের মূল্যায়ন করা যায়৷
জিডিআই-এর গবেষকরা এ বলা হয়েছে, ৪৮০টি ওয়েবসাইট করোনা নিয়ে শুধু ভুল তথ্য এবং ভুয়া খবরই পরিবেশন করছে। রোগটির আগমন এবং এর চিকিৎসা সম্পর্কে নানা ধরণের ষড়যন্ত্র তত্তও ছড়িয়ে দিচ্ছে ওয়েব দুনিয়ায়৷করোনার প্রাদুর্ভাবের জন্য ফাইভ-জি প্রযুক্তি দায়ী- এমন ভুল তথ্য পরিবেশন করেও ওয়েবসাইটগুলো মানুষকে বিভ্রান্ত করছে।
জিডিআই-এর প্রোগ্রাম ডিরেক্টর ক্রেইগ ফাগান মনে করেন, করোনাভাইরাস সম্পর্কে ভুল তথ্য পরিবেশন করা ওয়েবসাইটগুলো প্রতিটি ডলার পাওয়ায় নির্ভরযোগ্য ওয়েবসাইটগুলোকে বঞ্চিত হচ্ছে।
তিনি বলেন, এক্ষেত্রে গুগল, অ্যামাজনের মতো টেক কোম্পানিগুলোকে আরও জবাবদিহিতার আওতায় আনা উচিত। কারণ মত প্রকাশের স্বাধীনতার মানে ভুল তথ্যের বিনিময়ে অর্থ উপার্জন করা নয়।
আনন্দবাজার/এম.কে








