আমরা তাড়াহুড়ো করে অনেক সময় একই খাবার বারবার গরম করে খাই। তবে এমন কিছু খাবার আছে যেগুলো বারবার গরম করলে তার পুষ্টিগুণ হারায়। এবং তা শরীরের জন্য ডেকে আনতে পারে বিপদ। তো চলুন জেনে নেই কোন খাবারগুলো বারবার গরম করা উচিত নয়।
ভাত
আমাদের প্রধান খাদ্য ভাত। ভাত রান্নার সময় তাতে বেসিলস সিরিয়াস ব্যাক্টেরিয়া তৈরি হয়। রান্না করা ভাত আবার গরম করলে এই ব্যাক্টেরিয়া সংখ্যায় দ্বিগুণ হয়ে ডায়েরিয়া পর্যন্ত হতে পারে।
ডিম
দ্বিতীয়বার যদি ডিম গরম করা হয় তাহলে এর পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। নানা ক্ষতিকর ব্যাকটেরিয়া জন্মে ডিমের মধ্যে। যা পেটের জন্য খুবই ক্ষতিকর। ডিম দ্বিতীয়বার গরম করলে এরমধ্যে থাকা নাইট্রোজেন অক্সিডাইজড হয়, যা ক্যান্সারের ঝুঁকি বাড়ায়।
মুরগির মাংস
মুরগির মাংসও বারবার গরম করে খাওয়া উচিত নয়। মুরগির মাংসে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। ফলে রান্নার পরে তা আবার গরম করলে প্রোটিনের কম্পোজিশন বদলে গিয়ে তা থেকে বদহজম হতে পারে।
চা
একবার চা বানানোর পর তা ঠান্ডা হয়ে গেলে পুনরায় গরম করা উচিত নয়। চায়ের মধ্যে থাকে ট্যানিক অ্যাসিড। চা গরম করে পান করলে লিভারের ক্ষতি হতে পারে। তাই তৈরি চা আবার গরম করে খাবেন না।
আলু
বারবার আলু গরম করে খেলে এতে থাকা উপকারী উপাদানগুলোর কর্মক্ষমতা কমতে শুরু করে। এমন খাবার খেলে শরীরের কোনো উপকারেই আসে না। এছাড়া বারবার গরম করে আলু দিয়ে বানানো কোনো তরকারি খেলে পেট খারাপ হওয়ার সম্ভবনা বেড়ে যায়।
আনন্দবাজার/টি এস পি








