জাপানে ফের আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। গতকাল শনিবার গভীর রাতে জাপানের আমামি দ্বীপপুঞ্জে ৬.৩ মাত্রায় ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া সংস্থা। কম্পনের গভীরতা ছিল ১৬০ কিলোমিটার।
এর আগে গত ১৯ এপ্রিল আরও শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল জাপানে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬। ভূমিকম্পটি আঘাত হেনেছিল জাপানের ওগাসাওয়ারা দ্বীপের পশ্চিম উপকূলে। প্রথমে ৬.৯ মাত্রার কথা বলা হলেও, পরে ৬ মাত্রার কথা জানানো হয়।
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস পরিস্থিতি সামাল দিতে অন্যান্য দেশের মতো হিমশিম খাচ্ছে জাপানও। এরই মধ্যেই আঘাত হেনেছে ফের ভূমিকম্প।
আনন্দবাজার/টি এস পি







