এক মাসের ব্যবধানে দ্বিতীয় দফায় তেলের দাম কমেছে সৌদি আরবে। বিষয়টি জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)।সৌদি প্রেস এজেন্সি জানায়, আজ সোমবার থেকে পেট্রোলের মূল্য প্রতি লিটার ৮২ হালালা, যা গতকাল রোববার পর্যন্ত ১ রিয়াল ৪৭ হালালা ছিল।
এছাড়া অকটেন এর মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৬৭ হালালা, যা রোববার ১ রিয়াল ৩১ হালালা ছিল।
সংশ্লিষ্টদের মতে, তেলের দাম কমানোর সঙ্গে সঙ্গে দ্রব্যমূল্যের দাম অনেক কমে যাবে। সাধারণ মানুষ এতে সবচেয়ে বেশি উপকৃত হবে।
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসের প্রকোপে ক্ষতিগ্রস্ত স্থানীয় এবং প্রবাসী নাগরিকদের সৌদি সরকারের পক্ষ থেকে বিভিন্ন সহায়তা প্রদান করা হচ্ছে। যার মধ্যে উল্লেখযোগ্য স্থানীয় এবং প্রবাসীদের খাদ্য সহায়তা, করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা সুবিধা, প্রবাসীদের বিনা খরচে তিন মাসের আকামার মেয়াদ বৃদ্ধি এবং তেলের দাম কমানো। আনন্দবাজার/টি এস পি








