ভেঙে যাচ্ছে শ্রাবন্তীর তৃতীয় সংসারও। ২০১৯ সালের এপ্রিল মাসে রোশন সিংকে বিয়ে করেছিলেন কলকাতার বাংলার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী। কিন্তু সম্প্রতি দম্পতির সম্পর্কের মধ্যে ভাঙন ধরেছে! পূজার আগে থেকেই তারা আলাদা থাকছেন বলে জানিয়েছেন রোশন সিং। কিন্তু সংসার ভাঙা নিয়ে এখনও মুখ খোলেননি শ্রাবন্তী।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ইতোমধ্যে একে অপরকে ইনস্টাগ্রাম থেকে আনফলো করে দিয়েছেন দুজনেই। শুধু বিয়ের নয়, দুজনের একসাথে থাকা সব ছবি ডিলিট করেছেন প্রোফাইল থেকে। শ্রাবন্তীর প্রথম পক্ষের ছেলে অভিমন্যু চট্টোপাধ্যায়ের ইনস্টা প্রোফাইলেও ৩ জনের বেশকিছু ছবি ছিল সেগুলোও এখন আর নেই।
এদিকে রোশন নিজেই সংসার ভাঙার গুঞ্জনে বিতর্কের ঘি ঢেলে দেন। ভারতীয় সংবাদমাধ্যমে রোশন জানান, দশমীর প্রায় ১০ দিন আগে থেকেই আমি আর শ্রাবন্তী আলাদা থাকছি। তবে আলাদা থাকার কোন কারণ জানান নি তিনি।
আনন্দবাজার/এইচ এস কে








