গত শুক্রবার (৮ মে) থেকে রাত ৯ টায় অনলাইনে সরাসরি রান্নার অনুষ্ঠান সঞ্চালনা করছেন শান্তা রহমান। তারই ধারাবাহিকতায় আজ (১৫ মে) তিনজন রন্ধন শিল্পীকে নিয়ে ফের হাজির হন শান্তা রূপচাঁদা ফেসবুক পেজে।
নাজিরশাইল চাল দিয়ে মুখরোচক ও মজাদার রেসিপি দেখান তিনজন রন্ধনশিল্পী।
'রূপচাঁদা নাজিরশাইলের নেমন্তন্ন' অনুষ্ঠানে রান্নার সাথে জমে আড্ডাও। এ প্রসঙ্গে শান্তা বলেন, গত সপ্তাহ থেকে অনুষ্ঠানটির প্রচার শুরু হয়েছে। দর্শক ইতিবাচকভাবে নিয়েছে। আশা করছি অন্যরকম আড্ডা জমবে রান্নার পাশাপাশি।
আজকের পর্বে বিশেষ অতিথি হিসেবেছিলেন উপমহাদেশের জনপ্রিয় ও সেলিব্রিটি শেফ রঙ্গন নিয়োগী এবং শেফ ট্রেইনার নাফিজ ইসলাম লিপি।
প্রসঙ্গত, শান্তা রহমান চ্যানেল আইতে বিজনেস শো 'সিটি আলো আলোকিত নারী' উপস্থাপনা করেন। এ ছাড়াও বিভিন্ন চ্যানেলে নানান অনুষ্ঠান উপস্থাপনার ব্যস্ততা রয়েছে শান্তার।








