চলচ্চিত্রে বিপজ্জনক সব স্টান্ট করায় বিখ্যাত টম ক্রুজ। এবার অসম্ভব কে সম্ভব করার উদ্যোগ নিয়েছে ‘মিশন ইম্পসিবল’ এর এই অভিনেতা।
নতুন একটি সিনেমার পরিকল্পনা করছেন টম ক্রুজ। এই নতুন সিনেমার বেশ কয়েকটি দৃশ্যের শুটিং হবে মহাকাশে। না না ভুল ভাবছেন। সেট বানিয়ে নয়, সত্যি সত্যিই শুটিং হবে মহাকাশে। সিনেমার ইতিহাসে এটিই হবে প্রথম মহাকাশে শুটিং করা চলচ্চিত্র।
জানা যায়, টম ক্রুজ মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা ‘নাসা’ এবং বেসরকারি মহাকাশ সংস্থা এলন মাস্কের ‘স্পেস এক্স’-এর সঙ্গে আলোচনা করেছেন। ‘স্পেস এক্স’তাদের একাধিক মহাকাশযান পাঠানোর পরিকল্পনা করছে। তারই একটিতে টিম নিয়ে মহাকাশে শুটিংয়ে যেতে পারেন টম।
এদিকে হলিউড তারকার এক মুখপাত্র বলেন, পুরো বিষয়টি একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে। কোন স্টুডিয়ো এই প্রকল্পে কাজ করবে এখনও ঠিক হয়নি। তবে এই সিনেমার জন্য মানসিকভাবে প্রস্তুত টম।
আনন্দবাজার/এস.কে








