ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ মঙ্গলবার লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো ফার্মা লিমিটেড। আজ কোম্পানিটি ৬ কোটি ১২ লাখ টাকার শেয়ার iহfত বদল হয়েছে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন কোম্পানিটির ৯ লাখ ৭৪ হাজার ৪২৮টি শেয়ার হাতবদল হয়েছে।
দ্বিতীয় স্থানে উঠে আসা বেক্সিমকো লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ৪ কোটি ২৮ লাখ টাকার। এদিন কোম্পানিটি ৩২ লাখ ৯৩ হাজার ৬৫৪টি শেয়ার হাতবদল করেছে।
আর তৃতীয় স্থানে উঠে এসেছে ন্যাশনাল ব্যাংক। তাদের লেনদেন হয়েছে ৩ কোটি ৯ লাখ টাকার শেয়ার।
লেনদেনের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলো হচ্ছে –লিন্ডেবিডি, রেকিট বেনকিজার, ইন্দো-বাংলা ফার্মা, সেন্ট্রাল ফার্মা, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, এনসিসি ব্যাংক ও এক্সিম ব্যাংক লিমিটেড।
আনন্দবাজার/এফআইবি








