বিয়ে করেছেন শান্তিতে নোবেলজয়ী পাকিস্তানি অধিকারকর্মী মালালা ইউসুফজাই। ইংল্যান্ডের বার্মিংহামে স্থানীয় সময় মঙ্গলবার একটি ছোট ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের জানানো হয়, মালালা ইউসুফজাইর স্বামীর নাম আসার মালিক। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্মকর্তা তিনি।
টুইটারে বিয়ের ছবি পোস্ট করে মালালা লিখেন, আমার জীবনের একটি মূল্যবান মুহূর্ত। আসার এবং আমি আজীবনের সঙ্গী হওয়ার জন্য আজ গাঁটছড়া বাঁধলাম।
তিনি আরও লিখেন, বার্মিংহামের বাড়িতেই পরিবার-পরিজনের সামনে একটা ছোট ঘরোয়া নিকাহ অনুষ্ঠানে আমরা বিশেষ মুহূর্তটি উদ্যাপন করেছি।
কিন্তু কিছুদিন আগেই মালালা বিয়ের ব্যাপারে নিজের অনাগ্রহের কথা জানিয়েছিলেন। চলতি বছরের জুনে ব্রিটেনের একটি সাময়িকীকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি বলেছিলেন, মানুষকে কেন বিয়ে করতেই হবে, এটা আমি বুঝতে পারি না। কাউকে জীবনে সঙ্গী করতে চাইলে কেন বিয়ের কাগজপত্রে সই করতে হবে। শুধু যৌথতার মাধ্যমে কেন এটা হতে পারে না?
২০১২ সালে পাকিস্তানের প্রত্যন্ত সোয়াত উপত্যকায় জন্ম নেয়া মালালা ইউসুফজাই তালেবানের বাঁধার পরও নারীশিক্ষা বিস্তারে কাজ করে যাওয়ায় জঙ্গিরা তাকে গুলি করে। এরপর সবচেয়ে কম বয়সী হিসেবে ২০১৪ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন তিনি। সম্প্রতি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে দর্শন, রাজনীতি ও অর্থনীতির ওপর স্নাতক ডিগ্রি অর্জন করেছেন তিনি।
আনন্দবাজার/ টি এস পি








