সারা বিশ্বের বিজ্ঞানীরা করোনা ভ্যাকসিন প্রকল্পটির বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ ও দ্রুত অগ্রগতি সাধন করছে। করোনার ভ্যাকসিনের গবেষণায় বিশ্বের অন্যান্য দেশের চোইতে ব্রিটেন সবচেয়ে বেশি অর্থ ব্যয় করছে। এমন কথা জানিয়েছেন ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক।
মঙ্গলবার (২১ এপ্রিল) লন্ডনে করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
এছাড়াও তিনি বলেন, ইউনিভার্সিটি অব অক্সফোর্ডের বিজ্ঞানীদের তৈরি করোনাভাইরাসের একটি ভ্যাকসিন আগামীকাল বৃহস্পতিবার মানবেদেহে পরীক্ষামূলক প্রয়োগ করা হবে।
সিএইচএডিওএক্স১ এনকোভ-১৯ নামের এ ভ্যাকসিনটি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ইমপেরিয়াল কলেজ লন্ডনের যৌথপ্রচেষ্টায় মানবদেহে প্রয়োগ করা হবে বৃহস্পতিবার। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ব্রিটিশ বিজ্ঞানীদের তৈরি এটিই প্রথম ভ্যাকসিন; যা মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ করা হচ্ছে।
আনন্দবাজার/এফআইবি







