চীন - আমেরিকা বাণিজ্য চুক্তি স্বাক্ষর
প্রকাশ:

বিস্তারিত
অনেক জল্পনা কল্পনার পর অবশেষে স্বাক্ষরিত হল চীন ও আমেরিকার বহুল আলোচিত বাণিজ্য চুক্তি। গতকাল বুধবার ওয়াশিংটনে দুইপক্ষের মধ্যে এই চুক্তি হয়।
এই চুক্তির মধ্য দিয়ে দুইদেশের মধ্যে ১৮ মাস ধরে চরা বাণিজ্য অচলাবস্থার আপাত অবসান হল। দুইদেশই চুক্তিটিকে উভয়পক্ষের জয় হিসেবে দেখছেন।চুক্তির শর্তানুযায়ী চীন আমেরিক থেকে ২০০ বিলিয়ন ডলারের পণ্য কিনবে বিনিময়ে চীনা পণ্যের উপর আরোপিত অতিরিক্ত শুল্ক বাতিল করবে আমেরিকা।
অনেকদিন ধরেই চীন ও আমেরিকার মধ্যে এই চুক্তি নিয়ে আলোচনা চলছে। অবশেষে এমন সময় চুক্তিটি আলোর মুখ দেখল যখন প্রেসিডেন্ট ট্রাম্প তার সবচেয়ে কঠিন সময় পার করছেন। তাই উচ্ছ্বাসে তিনি চুক্তিটিকে “ঐতিহাসিক” বলেছেন।
সূত্র - রয়টার্স
আনন্দবাজার/জায়েদ







