ঝড়–শিলাবৃষ্টিতে ঠাকুরগাঁওয়ে ফসলের ব্যাপক ক্ষতি
প্রকাশ:

বিস্তারিত
কাল বৈশাখী ঝড়ে ও বৃষ্টিতে ভুট্টার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ঠাকুরগাঁও জেলার ৫টি উপজেলায় । আজ মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও জেলার উপর দিয়ে বয়ে যাওয়া কাল বৈশাখী ঝড় ও বৃষ্টি পড়ায় চলতি মৌসুমের ভুট্টা ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
জানা যায়, এসব এলাকায় কাল বৈশাখী ঝড়ের ফলে ভুট্টার গাছ ভেঙ্গে পড়ে গেছে । আবার কোনো কোনো এলাকায় ভুট্টা সহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
কয়েকজন কৃষকের সাথে কথা বললে তারা জানায়, গতবারের থেকে এবার ভুট্টার ফলন ভালো হয়ছিল। কিন্তু ঝড়ের ফলে সব নষ্ট হয়ে গেছে। এখান থেকে কিছু লাভ করবে বলে আশা করছিল তাও ঝড়ে নষ্ট হয়ে গেল।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারদের সাথে মুঠোফোনে আলাপ করলে তারা জানান, কোন ইউনিয়ন বা কোন এলাকা কাল বৈশাখী ঝড়ে ক্ষয়ক্ষতির সংবাদ এখনো পুরোপুরি পাওয়া যায়নি।
আনন্দবাজার/শহক







