দেশের সর্ব উত্তরের জেলা নীলফামারীর চিলাহাটিতে চলতি বছরে গমের বাম্পার ফলন হয়েছে। ছাড়িয়ে গেছে গম চাষের নির্ধারিত লক্ষ্যমাত্রাও। দিগন্ত জোড়া মাঠে সবুজের সমারোহ। বাতাসে বিস্তীর্ণ ফসলের মাঠে টেউ খেলছে গমের সবুজ শীষ। আর এতে লাভের আশায় স্বপ্ন বুনছেন চিলাহাটির চাষিরা। গম কেটে নিয়ে পাট চাষের সুযোগ থাকায় এবং বর্তমানে পাটের দাম ভালো পাওয়ায় কৃষকরা এখন গম চাষে ঝুঁকেছেন।
উপজেলা কৃষি অফিস জানায়, কৃষি প্রণোদনার আওতায় প্রতিজন কৃষককে ২০ কেজি উন্নত জাতে গম বীজ এবং ১০ কেজি করে ডিএপি, এমওপি সার দেয়া হয়েছে। চিলাহাটির দক্ষিণ কেতকীবাড়ী গ্রামের কৃষক খোকা বলেন, গম চাষে খরচ কম। ভালো দাম ও ফলন ভালো পাওয়ায় তিনি দুই বিঘা জমিতে গম চাষ করেছেন। গমের কোনো কিছু ফেলনা নয়। গম বিক্রির পর গমের আটি বিক্রি করে ও টাকা আসে। অন্য ফসলের তুলনায় গম চাষের খরচ কম। দাম ভালো পাওয়ায় গম চাষে কৃষকদের দের আগ্রহ বেড়েছে।








