বিশ্ববাসী ইতোমধ্যেই করোনাভাইরাসের ভয়াবহতা টের পেয়েছে। চীনের উহান থেকে গোটা বিশ্বে ছড়িয়ে পড়া এই ভাইরাস এখন পৃথিবীর সবচেয়ে বড় আতঙ্কের নাম। মহামারি আকার ধারণ করা এই ভাইরাস নিয়ে ব্যাপকভাবে গবেষণা চলছে।
গবেষণা অনুযায়ী, যেসব ব্যক্তিরা হৃদ জনিত সমস্যায় ভুগছেন তাদেরকে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে বলার কারণ হচ্ছে যাদের হার্টের সমস্যা না থাকা মানুষের তুলনায় হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের বড় ক্ষতির কারণ হতে পারে এই ভাইরাসটি।
কাজেই হৃদরোগীদের সংক্রমণ রোধ করতে এই বিষয়গুলো মেনে চলা জরুরি-
* অসুস্থদের এড়িয়ে চলুন। * চোখ, নাক এবং মুখ স্পর্শ করা থেকে বিরত থাকুন। * কিছুক্ষণ অন্তর অন্তর কমপক্ষে ২০ সেকেন্ড ধরে সাবান ও পানি দিয়ে ভালো করে হাত ধুয়ে ফেলুন। * হাঁচি দেওয়ার সময় নাক-মুখ ঢেকে রাখুন। * কাশির সময় মুখ ঢেকে রাখুন। * যেসব জায়গায় স্পর্শ করেন সেইসব জায়গা থেকে ভাইরাস অপসারণের জন্য জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করুন। * হার্টের রোগীদের সমাবেশ এবং ভ্রমণ এড়িয়ে চলা জরুরী। হার্টের রোগীদের টিকা বা ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে আপ টু ডেট থাকতে হবে, যেমন - নিউমোনিয়া এবং ফ্লু-এর জন্য।
আনন্দবাজার/তা.তা







