ফ্রান্সের রাজধানী প্যারিসে মেসে ফ্রাংকফুর্টের আয়োজনে অনুষ্ঠিত অ্যাপারেল, ফ্যাব্রিক ও চামড়া খাতের তিন আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নিচ্ছে বাংলাদেশ।
উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ, চীন, কম্বোডিয়া, কোরিয়া, ভারত, ইন্দোনেশিয়া, তাইওয়ান, থাইল্যান্ড, তুরস্ক ও পাকিস্তান তাদের বিভিন্ন পণ্যের পসরা নিয়ে অংশ নেবে এ প্রদর্শনীগুলোতে।
আগামী ১০-১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় প্রদর্শনীগুলো হচ্ছে টেক্সওয়ার্ল্ড, অ্যাপারেল সোর্সিং ও লেদার ওয়ার্ল্ড প্যারিস। চারদিনের অনুষ্ঠিতব্য এ প্রদর্শনীগুলোয় বাংলাদেশ থেকে ২২টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। বাংলাদেশ থেকে সরাসরি অংশ নেয়া প্রতিষ্ঠানের পাশাপাশি থাকবে রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) একটি জাতীয় প্যাভিলিয়নও।
বাংলাদেশ থেকে অংশ নেয়া প্রদর্শককারীরা হচ্ছে: ফ্যাব্রিক—হুরাইন এইচটিএফ, মমটেক্স এক্সপো, যাবের অ্যান্ড যুবায়ের ফ্যাব্রিকস। ডেনিম—অ্যারন ডেনিম, আর্গন ডেনিম, চিটাগং ডেনিম মিলস, এভিন্স টেক্সটাইল, হা-মীম ডেনিম ও এনজেড ডেনিম। অ্যাপারেল—এশিয়া লিঙ্ক ডিজাইন, এনট্রাস্ট ফ্যাশন, ইউরো নিটওয়্যার, এক্সপো অ্যাপারেলস, ফ্যাব্রিকা নিট কম্পোজিট, এফএনএফ ট্রেন্ড ফ্যাশন, জেরার্ড ফ্রেস, আইরিন নিটওয়্যার, প্যাসিফিক এক্সপোর্ট অ্যান্ড ইউরো ফ্যাশন মার্ট, আরপি ফ্যাশন, টিম ম্যানুফ্যাকচারিং ও টেক্সপিওন। লেদার— এবিসি ফুটওয়্যার ইন্ডাস্ট্রি।
এছাড়া, লেদার ওয়ার্ল্ড প্যারিস টেক্সওয়ার্ল্ড ও অ্যাপারেল সোর্সিং প্রদর্শনীর সঙ্গে একই সময়ে অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক মাধ্যমে লেদার ওয়ার্ল্ড একটি ইউরোপিয়ান বাণিজ্য প্রদর্শনী, যা চামড়া ও এ সম্পর্কিত উপকরণের উৎস হিসেবে বহুল প্রচলিত।
আনন্দবাজার/শাহী








