প্রানঘাতী করোনা ভাইরাসের ভ্যাকসিন বাজারে চলে আসবে চলতি বছরের শেষেই। চীনের সরকারি সংস্থা এসেটস সুপারভিশন এন্ড অ্যাডমিনিস্ট্রেশন কমিশন এমনটাই দাবি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ভ্যাকসিনটি যৌথভাবে তৈরি করেছে উহান ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল প্রোডাক্টস ও বেইজিং ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল প্রোডাক্টস। দু'হাজারের বেশি মানুষের ওপর পরীক্ষা করা হয়েছে। চীনা সামাজিক যোগাযোগ মাধ্যম উইচ্যাটে দাবি করা হয়েছে, ২০২১ সালের শুরুতে বা চলতি বছরের শেষেই বাজারে চলে আসবে ভ্যাকসিন।
জানা যায়, উহান ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল প্রোডাক্টস ও বেইজিং ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল প্রোডাক্টস গবেষণাগারে ভাইরাসটি দ্বিতীয় পর্যায়ের পরীক্ষায় রয়েছে। এই দুটি সংস্থাই রাষ্ট্রায়ত্ত্ব সিনোফার্ম গ্রুপের অধীনস্থ। বছরে ১০০ থেকে ১২০ মিলিয়ন ডোজ উত্পাদনের ক্ষমতা রয়েছে সংস্থার।
আনন্দবাজার/এস.কে








