ব্যক্তি পর্যায়ে সেচ দিতে খরচ হয় ৪ হাজার ৫ শ টাকা সেখানে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) কৃষকের কাছ থেকে নিচ্ছে মাত্র ৪ শ ৫০ টাকা। ফলে ৪ হাজার ৫০ টাকা ভর্তুকিনে সেচ দেয়া হচ্ছে। আর সেচের ক্ষেত্রে কৃষকের জমিতে দেয়া পানির জন্য সার্ভিস চার্জ যথাযথভাবে আদায় করে সরকারি কোষাগারে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে
গতকাল বুধবার পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের সভাপতিত্বে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো)ও পরিচালনা পরিষদের সভায় এ কথা জানানো হয়।
পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার এ নির্দেশনা দেন। এছাড়্ও সার্ভিস চার্জ পুনর্নির্ধারণ ও আদায় পদ্বতিও ঠিক করার তাগিদ দেন তিনি। বোর্ড এর জমি লিজ প্রদানের ক্ষেত্রে সরকারি আইন ও বিধি যথাযথভাবে অনুসরণের নির্দেশনাও দেয়া হয়।
পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন; বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) এর পরিচালনা পরিষদের সভা প্রতি দুই মাস অন্তর অন্তর হতেই হবে। প্রয়োজনে অনলাইন মাধ্যমে এই সভা নিয়ুমিত অনুষ্ঠিত হতে হবে। তিনি টেকসই প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের তাগিদ দেন। আগামী সভায় সকল প্রকল্পের বিস্তারিত তুলে ধরার নির্দেশ দেন তিনি। এছাড়া প্রকল্প এলাকায় স্থানীয়দের সমন্বয়ে একটি কমিটি করে দেয় হবে যারা কাজের মানের ব্যাপারে মতামত দিবে।
অন্যদিকে নদী হতে বালু উত্তলনের সময় দেখতে হবে বালু উত্তলনের এর ফলে কোনোরুপ ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে কিনা।
রাজধানীর পানি ভবন সভাকক্ষে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) এর পরিচালনা পরিষদের ৪৬তম সভায় তিনি এসব কথা বলেন। সভায় আলোচ্য সূচি উপস্থাপন করেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) এর সচিব মো: মুজিবুর রহমান। প্রথমেই ৪৫তম সভার কার্যবিবরণী উপস্থাপন ও নিশ্চিতকরণ করা হয়। এছাড়াও তিস্তা ব্যারেজ, বিলুপ্ত বি.আর.ই, শরীয়তপুর পওর একটি করে শাখা স্থানান্তরপূর্বক সংযোজন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) কর্তৃক বাস্তবায়িত সেচ প্রকল্পে সেচ সার্ভিস চার্জ এবং পানি ভবনে একটি মেডিকেল সেন্টার স্থাপনের বিষয় বিশদ আলোচনা হয়।
আনন্দবাজার/এম.আর








