দীর্ঘ কয়েকমাসের সংকটাবস্থার পর অবশেষে নতুন সরকারের দেখা পেতে যাচ্ছে লেবানন। নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়া হাসান দিয়াব তাঁর মন্ত্রিসভার ২০ জন মন্ত্রীর নাম ঘোষণা দিয়েছেন।
হাসান দিয়াব এর আগে শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া মন্ত্রিসভায় প্রথমবারের মত মহিলা প্রতিরক্ষামন্ত্রীসহ পাঁচজন মহিলা মন্ত্রী রয়েছেন।
দায়িত্ব গ্রহণের পর বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, এই সরকার সারাদেশে ছড়িয়ে থাকা রাজপথের বিপ্লবীদের অনুপ্রেরণাকে প্রতিনিধিত্ব করছে। আমরা একটি স্বাধীন বিচারব্যবস্থার জন্য লড়ে যাব। এছাড়া জনগণের আত্মসাৎকৃত সম্পদ উদ্ধার করব এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিব।
উল্লেখ্য, গতবছরের অক্টোবর থেকে লেবাননে প্রতিষ্ঠিত সকল রাজনৈতিক দল বিলুপ্ত করে স্বাধীনতাপন্থীদের নিয়ে সরকার গঠনের জন্য আন্দোলন করছিল সেই দেশের জনগণ।
সূত্র- এএফপি
আনন্দবাজার/জায়েদ








