ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওয়েবসাইটের টুইটার অ্যাকাউন্ট ও মোবাইল অ্যাপ হ্যাক হয়েছে। গতকাল সোমবার এই তথ্য টুইটারের পক্ষ থেকে জানানো হয়েছে।
টুইটার জানায়, বিপদে থাকা অ্যাকাউন্টটি সুরক্ষিত করার পদক্ষেপ নিয়েছে তারা। এছাড়া এই বিষয়ে সক্রিয় তদন্ত চলছে।
জানা গেছে, অ্যাকাউন্টটি নরেন্দ্রমোদি_ইন এই ইমেইল দিয়ে নিয়ন্ত্রণ করা হয়।
টুইটারের এক মুখপাত্র জানান, আমরা এসব ক্রিয়াকলাপ সম্পর্কে সচেতন এবং বিপদগ্রস্ত অ্যাকাউন্টটি সুরক্ষিত করার জন্য পদক্ষেপ নিয়েছি। আমরা সক্রিয়ভাবে পরিস্থিতি তদন্ত করছি। এই সময়ে অতিরিক্ত অ্যাকাউন্টগুলির উপর প্রভাব হওয়ার বিষয়ে আমরা ভাবছি না।
নরেন্দ্র মোদির ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্টের উপর এই হ্যাকিংয়ের প্রভাব পড়েনি। সেখানে তার ৬১ মিলিয়ন ফলোয়ার রয়েছে। এর আগে গত জুলাইতে হ্যাকাররা মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন, সাবেক মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামা এবং বিলিয়নিয়ার এলন মাস্ক, কেনি ওয়েস্টসহ আরও অনেকের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করেছিল। হ্যাকাররা টুইট করে এসব সেলিব্রেটিদের ফলোয়ারদের কাছ থেকে অর্থ সহায়তা চেয়েছিল।
আনন্দবাজার/টি এস পি








