সৌদি আরবের রাজ পরিবারের অন্তত ১৫০ সদস্য আক্রান্ত হয়েছেন করোনায়। রাজপরিবারের ঘনিষ্ট সূত্রের মাধ্যমে খবর দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম নিউইয়র্ক টাইমস।
প্রতিবেদনে দেখা গেছে, রিয়াদের গভর্নর প্রিন্স ফয়সাল বিন বান্দর বিন আব্দুল আজিজ আল সৌদ করোনা আক্রান্ত হয়েছেন। তাকে এখন আইসিইউ'তে রাখা হয়েছে। রাজ পরিবারের ঘনিষ্ঠ দুজন সদস্য এই তথ্য প্রকাশ করেন।
সৌদি রাজ পরিবারের বেশ কয়েকজন প্রিন্স সম্প্রতি যারা ইউরোপ ভ্রমণ করেছিলেন তারাও আক্রান্তের তালিকায় রয়েছেন।
আনন্দবাজার/তা.তা








