বাংলাদেশের পর এবার লকডাউন তুলে দিচ্ছে পাকিস্তানও। করোনা ভাইরাসে সর্বোচ্চ আক্রান্তের দিনে লকডাউন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ।
আগামীকার শনিবার থেকে দেশটিতে ধাপে ধাপে লকডাউন তুলে দেয়া হবে বলে জানিয়েছে পাকিস্তান সরকার।
বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জানান, দেশের বিপুল সংখ্যক দরিদ্র জনগোষ্ঠীর মানুষ লকডাউনের কারণে তাদের জীবিকা নির্বাহ করতে পারছেন না। আমরা জানি এই সিদ্ধান্ত এমন এক সময় নিতে হচ্ছে যখন সংক্রমণ বাড়ছে। আমরা যেমন প্রত্যাশা করেছিলাম তেমন হচ্ছে না।
গতকাল বৃহস্পতিবার পাকিস্তানে রেকর্ড ১ হাজার ৫২৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন । এমন পরিস্থিতিতে পাকিস্তানের চিকিৎসক এবং বিশেষজ্ঞরা বলছেন, লকডাউন তুলে নেয়া হলে দেশটিতে করোনা ভাইরাসের প্রকোপ আরো বাড়বে।
পাকিস্তানে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৮৩৭ জন। মারা গেছেন ৫৯৪ জন।
আনন্দবাজার/এফআইবি







