নওগাঁর রাণীনগরে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে কৃষি উন্নয়নে অধিক ফলনের লক্ষ্যে নতুন ফসল বিন্যাস সরিষা, বোরো, রোপা, আমনসহ কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন সংরক্ষণ বিষয়ে প্রদর্শনী ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সদরের খট্টেশ্বর রাণীনগর ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। রাণীনগর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা ড. আব্দুল আজিজ।
এ সময় বক্তারা কৃষকদের নতুন জাতের অধিক উৎপাদনশীল ধান, সরিষা, গম, ডাল চাষ করতে উদ্বুদ্ধ ও পরামর্শ প্রদান করেন।








