সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার ডিএসইতে মূল্য সূচকের সামান্য পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেন বৃদ্ধি পেয়েছে সামান্য। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।
রবিবার ডিএসই প্রধান সূচক ৩ পয়েন্ট কমে ৩ হাজার ৯৬৪ পয়েন্টে ও ডিএসই–৩০ সূচক ২ পয়েন্ট কমে ১ হাজার ৩২৯ পয়েন্টে অবস্থান করছে। তাছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ২২ পয়েন্ট কমেছে।
দিনভর লেনদেন হওয়া ২৯৮টি কোম্পানি এবং মিউচ্যুয়াল ফান্ডের মাঝে দর বেড়েছে ২৭টির, আর দর কমেছে ২৪টির ও দর অপরিবর্তীত আছে ২৪৭টির।
ডিএসইতে ৫৩ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকেও ২ কোটি ৭৮ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৫১ কোটি ১০ লাখ টাকার।
আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১১ হাজার ২৫৯ পয়েন্টে।
সিএসইতে ১০১টি প্রতিষ্ঠানের শেয়ার হাতবদল হয়েছে। তার মাঝে ১৬টির দর বৃদ্ধি পেয়েছে, কমেছে ২২টির। আর ৬৩টির দর অপরিবর্তিত আছে।
আনন্দবাজার/এফআইবি








