গাজীপুরের শ্রীপুরে তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামে দরিদ্র কৃষকের ধান কেটে দিয়েছে বাংলাদেশ ছাত্রলিগ। ধানের বাম্পার ফলন হলেও করোনায় সারাদেশে লকডাউন থাকায় শ্রমিক সঙ্কটে কৃষকেরা। এ কারণেই দেশজুড়ে কৃষকের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ছাত্রলীগসহ নানা সংগঠন।
গাজীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ সরকারের নেতৃত্বে ও সম্পাদক জাহিদুল আলম রবিনের সমন্বয়ে কৃষকের পাকা ধান কেটে মাড়াই করে বাড়িতে পৌঁছে দিচ্ছেন ছাত্রলীগের কর্মীরা।
আরিফ সরকার বলেন, চলতি মৌসুমের আগাম ইরি-বোরো ধান কাটা শুরু হয়েছে। শ্রমিক সংকট থাকায় দরিদ্র কৃষক ধান কেটে বাড়ি নিতে পারছিল না। আমরা ছাত্রলীগ সদস্যরা ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছি।
কৃষক আব্দুল্লাহ জানান, করোনা পরিস্থিতিতে শ্রমিক সংকট তাছাড়া পর্যাপ্ত টাকাও ছিলো না। ছাত্রলীগ নেতারা আমার ধান কেটে দিয়ে দুঃসময় উপকার করেছে।
ধান কাটায় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা ছাএলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মোশারফ, তেলিহাটি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান, সজীব ঢালী, মনির, সাকিব, জিকু,রেজাউল,রনি, রিফাত প্রমুখ।
আনন্দবজার/এফআইবি







