করোনা ভাইরাসের প্রাণকেন্দ্র চীনের উহান শহর থেকে সরিয়ে ফেলা হচ্ছে শত শত বিদেশি নাগরিকদের।ভাইরাসে আক্রান্ত এবং নিহতের সংখ্যা ক্রমাগত বাড়তে থাকায় যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়াসহ ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি দেশ উহান থেকে সরিয়ে নিচ্ছে তাদের নাগরিকদের।
বিবিসির তথ্য মতে, বুধবার (২৯ জানুয়ারি) চীন থেকে প্রায় ২০০ জাপানি নাগরিক বিমানযোগে টোকিও পৌঁছেছেন। চীন থেকে ফেরানো ৬০০ অস্ট্রেলিয়ান নাগরিককে মূল ভূখণ্ডে নেয়ার আগে সতর্কতা হিসেবে দুই সপ্তাহের জন্য নির্জন এক দ্বীপে রাখার পরিকল্পনা করছে দেশটি। আক্রান্তদের মূল ভূখণ্ড থেকে প্রায় দুই হাজার কিলোমিটার দূরের ক্রিসমাস আইল্যান্ডে রাখতে চায় অস্ট্রেলীয় সরকার।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ভাইরাস আক্রান্তদের দ্বীপে স্থানান্তরের এ ঘোষণা দেয়ার পরপরই শুরু হয় ব্যাপক সমালোচনা । কেননা এর আগে দ্বীপটি অভিবাসনপ্রত্যাশীদের বন্দিশিবির হিসেবে ব্যবহার করা হত।
আনন্দবাজার/তাঅ








