৫১ বছর বয়সে তৃতীয় বারের মতো বিয়ের পিঁড়িতে বসলেন দেশের নন্দিত অভিনেত্রী শমী কায়সার। বরের নাম রেজা আমিন সুমন। পেশায় তিনি একজন ব্যবসায়ী। অভিনেত্রীর পারিবারিক সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
গত ২৭ সেপ্টেম্বর বিয়ে সম্পন্ন হয়েছে শমীর। গেল ৭ অক্টোবর ছিলো গায়ে হলুদের অনুষ্ঠান৷ আর ৯ অক্টোবর ছিলো বিয়ের রিসিপশন। এই আয়োজনে উপস্থিত ছিলেন বর-কনের দুই পরিবারের সদস্য ও কাছের মানুষেরা।
নব্বই দশক মাতানো অভিনেত্রী শমী কায়সারের এটি তৃতীয় বিয়ে। বিয়ের পিঁড়িতে পা দেওয়ার আগে শমী কায়সার ও রেজা আমিন দুজনেই ভালো বন্ধু ছিলেন। সেই বন্ধুত্ব থেকেই একে অপরের প্রতি ভালোলাগা এবং বিয়ে।। বর রেজা আমিন সুমনেরও এটি দ্বিতীয় বিয়ে। তার আগের সংসারে দুই সন্তান রয়েছে।
এর আগে ১৯৯৯ সালে পশ্চিমবঙ্গের বিজ্ঞাপনচিত্র নির্মাতা অর্ণব ব্যানার্জী রিঙ্গোকে বিয়ে করেন শমী কায়সার। সেই সংসারের স্থায়িত্ব ছিল দুই বছর। নানা কারণে তাদের মধ্যে দূরত্ব বেড়ে গেলে সেই বিয়ে ভেঙে যায়।
এরপর ২০০৮ সালে শমী বিয়ে করেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ এ আরাফাতকে। আরাফাত সুচিন্তা ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক। পরে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়।
আনন্দবাজার/শহক







