করোনা পরিস্থিতিতে পণ্যবাহী যানবাহন বন্ধ থাকায় স্থবির হয়ে পড়েছে রংপুর অঞ্চলের কৃষি। মাঠ ভরা সবজি নিয়ে বিপাকে পড়েছেন কৃষকেরা।
দেশের সব পরিবহন বন্ধ থাকলেও চালু রাখার কথা ছিল জরুরি পণ্য পরিবহন। তবে শুরু থেকেই ট্রাক এবং জরুরি পণ্য পরিবহন। ফলে পরিবহন সংকটে বাইরে পাঠানো যাচ্ছেনা শাক-সবজি। স্থানীয় হাট-বাজারেও নেই বেঁচাকেনা।
সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংকের লেনদেন, ড্রাইভার-হেল্পার ও শ্রমিকরা না আসায় অধিকাংশ গাড়ির চাকা বন্ধ।
এদিকে ট্রাক চালকরা জানান, আগে যেখানে ভাড়া ছিলো ২০ হাজার সেখানে এখন নেমে এসেছে ৮-১০ হাজার টাকায়। সেই সঙ্গে কাউকে জড়ো হতে দিচ্ছে না। কৃষকরা জানান, গাড়ি চলাচলা বন্ধ। ঢাকায় মাল যাচ্ছে না।
রংপুর কৃষি অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী বলেন, যেহেতু এখনো ভরা মৌসুম আসেনি এখনো কম উৎপাদন হচ্ছে। আর এটি আসার আগে যদি দুর্যোগটি কেটে যায়, তাহলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে না।
আনন্দবাজার/ টি এস পি








