গতকাল পুঁজিবাজারে ইতিবাচক গতি দেখা যায় শেয়ার কেনার চাপে সূচক শেয়ারদর ও লেনদেনে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬৬ শতাংশ কোম্পানির দরবৃদ্ধিতে প্রধান সূচক বেড়েছে ৩১ পয়েন্ট। লেনদেন বেড়েছে প্রায় ২০০ কোটি টাকা। শেয়ার কেনার চাপ ছিল প্রায় সব খাতেই।
বৃহৎ খাতগুলোর মধ্যে শেয়ার কেনার চাপ সবচেয়ে বেশি ছিল বস্ত্র, জ্বালানি ও মিউচুয়াল ফান্ড খাতে।
২৪ শতাংশ লেনদেন হয়ে শীর্ষে ছিল ওষুধ ও রসায়ন খাত। এ খাতে দর বেড়েছে ৫৬ শতাংশ কোম্পানির। বস্ত্র খাতে লেনদেন হয় ১৯ শতাংশ। এ খাতে ৮৭ শতাংশ কোম্পানির দর বেড়েছে। প্রকৌশল খাতে লেনদেন হয় ১২ শতাংশ। এ খাতে দর বেড়েছে ৭২ শতাংশ কোম্পানির। বিমা খাতে ৪২ শতাংশ কোম্পানির দরপতন হয়। জ্বালানি ও বিদ্যুৎ খাতে ৮৯ শতাংশ কোম্পানির দর বেড়েছে। টেলিযোগাযোগ খাতের গ্রামীণফোনের ৯ কোটি ৩২ লাখ টাকা লেনদেন হয় এবং দরপতন হয় দুই টাকা ৯০ পয়সা।
আনন্দবাজার/ টি এস পি








