ইতালিতে ভয়াবহ আকার ধারণ করেছে করোনাভাইরাস। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে নতুন করে আরও ৩৪৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২শ জন।
এদিকে ভাইরাসের আক্রমণে একদিনেই ইরানে ১২৯, স্পেনে ৪৮, ফ্রান্সে ২১, যুক্তরাষ্ট্রে ১৮, যুক্তরাজ্যে ২০, বেলজিয়ামে ৬, নেদারল্যান্ডসে ৪ জনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে সারাবিশ্বে এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ১শ ৫৭ জনে। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৮২ হাজার ৪শ। ভাইরাসের এই অস্থির বিস্তার ঠেকাতে কড়াকড়ি নির্দেশনা আরোপ করেছে ফ্রান্স ও জার্মানি।
ফ্রান্সের সীমান্ত শহরগুলি আগামী ১৫ দিন অবরুদ্ধ রাখার ঘোষণা দিয়েছে দেশটির প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাখো। এই পরিস্থিতিতে কোন নাগরিক ঘরের বাইরে বের হলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
অন্যদিকে সব ধরনের ধর্মীয় সভা বাতিল করেছেন জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মার্কেল। পাশাপাশি নাগরিকদের অভ্যন্তরীণ ও বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছেন মার্কেল। কসোভোতে জারি করা হয়েছে জরুরি অবস্থা।
উল্লেখ্য, জনপ্রিয় হলিউড অভিনেতা ইদ্রিস এলবার দেহে শনাক্ত হয়েছে করোনাভাইরাস।
আনন্দবাজার/শাহী








