বর্তমান করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিকে বিবেচনায় রেখে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাকশিল্পকে আগামী দুই বছর শুল্কমুুক্ত প্রবেশাধিকার প্রদানের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
গত মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহকারী ম্যাথিউ পটিনজারের সাথে ফোন আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী এ আহ্বান জানায়।
বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের ক্রেতারা যেন বাংলাদেশের গার্মেন্টস সেক্টরে ক্রয়াদেশ বাতিল না করে সেজন্য যুক্তরাষ্ট্র সরকারের সহায়তা চেয়েছেন ড. মোমেন।
এসময় বাংলাদেশের বিনিয়োগের পরিবেশ ভালো উল্লেখ করে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বানও জানান তিনি।
পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশে এখন পিপিই ও মাস্ক তৈরি হচ্ছে তাই যুক্তরাষ্ট্র চাইলে বাংলাদেশ থেকে এ সমস্ত চিকিৎসাসামগ্রী আরও বেশি পরিমাণ আমদানি করতে পারবে। বাংলাদেশের ওষুধসামগ্রী যুক্তরাষ্ট্রে আমদানি করার পররাষ্ট্রমন্ত্রী অনুরোধ জানান।
আনন্দবাজার/তা.তা








