প্রানঘাতী করোনা ভাইরাসের কারণে চলমান লকডাউনে যুক্তরাষ্ট্রে ভয়াবহভাবে বাড়ছে বেকারের সংখ্যা। দেশটিতে নতুন বেকারত্বের সংখ্যা ছাড়িয়েছে প্রায় চার কোটি।
দেশটিতে এপ্রিলে বেকারত্বের হার বেড়ে হয়েছে ১৪ দশমিক ৭ শতাংশ, বিগত ৯০ বছরের মধ্যে যা সর্বোচ্চ।
অর্থনীতিবিদদের শঙ্কা, ৩০-এর দশকে মহামন্দার পর প্রথমবার যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার ২০ শতাংশ ছুঁতে পারে এ মাসেই।
মার্কিন শ্রমবিভাগ বলেছে, গত সপ্তাহেই দেশটিতে বেকার ভাতার আবেদন করেছেন প্রায় ২১ লাখ মানুষ। বিধিনিষেধ শিথিল হলেও তিন মাসের লকডাউনে বিপর্যস্ত আর্থিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতে কর্মীছাঁটাই চলছে এখনো।
ফলে অনেকে আশাবাদী, তালিকা হালনাগাদ হলে এ মাসে বেকারত্বের হার কিছুটা কমতে পারে।
আনন্দবাজার/এস.কে








