সৌদি পাসপোর্ট বিভাগ জানিয়েছে বৈশ্বিক করোনা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সৌদি আরবের কাজের ভিসা নিয়ে বাহিরে ছুটিতে থাকা বিদেশি নাগরিকগণ দেশটিতে ফিরে আসতে পারবে না।
২৩ জুন স্থানীয় সংবাদমাধ্যম এই তথ্য জানায় পাসপোর্ট বিভাগ।
করোনা ভাইরাস শুরুর পর থেকে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধের আগ পর্যন্ত লক্ষাধিক প্রবাসী বাংলাদেশি নিয়মিত ছুটি কাটাতে বাংলাদেশে গেছেন বলে ধারণা করা হচ্ছে। নতুন এই নিয়মের ফলে তাদের করে নাগাদ সৌদি ফেরা হবে তা অনিশ্চিত হয়ে গেল।
অন্যদিকে করোনার মহামারির জন্য সৌদি আরবের নাগরিক এবং দেশটিতে অবস্থানরত বিদেশিদের নিয়ে সীমিত পরিসরে পবিত্র হজ পালনের ঘোষণা দেয়া হয়েছে।
আনন্দবাজার/এস.কে








