করোনার প্রতিষেধক হিসেবে ছয়টি ওষুধ আবিষ্কার করেছে রাশিয়া। এসব ওষুধের ওপর পরীক্ষা করা হচ্ছে এখন এমনটাই জানিয়েছেন রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন।
তিনি বলেন, ‘দেশের গবেষকরা এগুলো খুব অল্প সময়ের মধ্যে আবিষ্কার করেছে। এক্ষেত্রে আধুনিক বায়োটেকনোলজি ব্যবহার করা হয়েছে।’ এ ভ্যাকসিন করোনাভাইরাস নিরাময়ে কাজ করবে বলেও তিন আশা প্রকাশ করেন।
করোনাভাইরাস নিয়ে বিশ্বব্যাপী আতঙ্কের মাত্রা এখন তুঙ্গে। বিভিন্ন দেশের সরকার প্রধানরা রীতিমতো হিমশিম খাচ্ছেন এ ভাইরাসের সংক্রমণ মোকাবিলায়। আর উন্নত দেশের ডাক্তার গবেষকরা কাজ করে যাচ্ছেন এ ভাইরাসের ভ্যাকসিন তথা প্রতিষেধক তৈরিতে। চীন, আমেরিকা ও জাপানের ডাক্তাররা এ ভাইরাসের ভ্যাকসিন তৈরিতে অনেকদূর এগিয়েছেনও। আর করোনার ভ্যাকসিন তৈরিতে এবার কাজ করে যাচ্ছে রাশিয়া।
আনন্দবাজার/রনি







