মায়ানমার সে দেশের সংঘর্ষ পীড়িত দুই রাজ্যে আবারও ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। মাত্র পাঁচ মাস আগে এই নিষেধাজ্ঞা শিথিল করেছিল মায়ানমার। সোমবার দেশটির একটি শীর্ষস্থানীয় টেলিকম কোম্পানি এ তথ্য জানিয়েছে।
টেলিনর মোবাইল কোম্পানি একটি বার্তায় জানিয়েছে দেশটির যোগাযোগ মন্ত্রণালয় রাখাইন ও চিন রাজ্যের পাঁচটি রাজ্যে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। গত বছরের সেপ্টেম্বরে শান্তি আলোচনার অংশ হিসেবে বাখাইনের চার শহরে ও চিন শহরের এক রাজ্যে ইন্টারনেট নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল মায়ানমার।
সূত্র - রয়টার্স
আনন্দবাজার/জায়েদ








